রাজবাড়ীতে সৌদি উপহারের ১১০ কার্টন খেজুর বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ২১:৫৯
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া ১১০ কার্টন খেজুর রাজবাড়ী জেলায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৬৫টি মাদরাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার জেলা ইউনিট সদস্য খোন্দকার মনির আযম মুন্নু এবং বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল হাই জোয়ার্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের পক্ষ থেকে পাওয়া এসব খেজুর জেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তালিকা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে খেজুরগুলো বিতরণ করা হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগী প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পায়।
তিনি আরো বলেন, রমজান মাসে এসব খেজুর মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারে সহায়ক হবে। এর মাধ্যমে সৌদি আরবের জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষের সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও দৃঢ় হবে।
উল্লেখ্য, সৌদি আরব থেকে রাজবাড়ী জেলায় মোট ১১০ কার্টন খেজুর উপহার হিসেবে এসেছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩৬ কার্টন, পাংশা উপজেলায় ২৬ কার্টন, বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন, কালুখালী উপজেলায় ১৮ কার্টন এবং গোয়ালন্দ উপজেলায় ১১ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
