মসজিদের অনুদান তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৬:৫৩
নাটোরের বড়াইগ্রামে মসজিদের উন্নয়নের জন্য অনুদান তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার জোয়াডি ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মূল অভিযুক্ত রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কায়েমকোলা সরকারপাড়া জামে মসজিদের পুরাতন টিন পরিবর্তনসহ বিভিন্ন সংস্কারকাজ নিয়ে শুক্রবার জুমার নামাজের আগে আলোচনা হয়। এ সময় অধিকাংশ মুসল্লি স্বেচ্ছায় অনুদান দিতে সম্মত হলেও গ্রামের বাসিন্দা রাজিব হোসেন (৩৬) এতে আপত্তি জানান। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়।
পরে সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাজিব হোসেনের সমর্থক ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিন প্রামাণিকের অনুসারীদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
