খামেনির জানাজা ও দাফনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২১:৪৩
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন উপলক্ষে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে দেশটির শহীদ সদর দপ্তর। এ উপলক্ষে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদে বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ জুন) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সূচি অনুযায়ী, ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ৬ জুলাই রাজধানীতে কেন্দ্রীয় শোক মিছিল অনুষ্ঠিত হবে। এতে খামেনির মরদেহের পাশাপাশি আরও চারজন নিহত ব্যক্তির মরদেহ বহন করা হবে।
এরপর ৭ জুলাই কোম শহরে জানাজার আয়োজন করা হবে। ৮ জুলাই মরদেহ নেওয়া হবে ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। সবশেষে ৯ জুলাই মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, খামেনির জানাজায় পাকিস্তানের একটি প্রতিনিধি দল অংশ নেবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ বিষয়ে আশ্বাস দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক প্রতিনিধিরা এসব কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে নিজের কার্যালয়ে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত টানা সাড়ে ৩৬ বছর এ পদে অধিষ্ঠিত ছিলেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ভিসা নীতিতে বড় পরিবর্তন ওমানের
- • জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল
- • কৃষক কার্ড ভাইরাল কবির হোসেনের মৃত্যু
- • ফ্লুমিনেন্সেতে আবেগঘন প্রত্যাবর্তন থিয়াগো সিলভার
- • রেফারিকে ‘চোর’ আখ্যা, বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার
- • খামেনির জানাজা ও দাফনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা
- • জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
