চাঁদপুর বাজারে ছোট ইলিশের দাপট, দাম শুনে চোখ ছানাবড়া
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৩৮
চাঁদপুরের পাইকারি মাছ বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। তবে নদী নয়, এবার বাজারে প্রাধান্য পাচ্ছে সাগর ও উপকূলীয় অঞ্চল থেকে ধরা ছোট আকারের ইলিশ। এতে ভরা মৌসুমেও ইলিশের দাম থাকছে ক্রেতাদের নাগালের বাইরে।
বর্তমানে চলছে ইলিশ ধরার ভরা মৌসুম। ফলে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে বাড়তি সরবতা লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছেন এখানে। তবে সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় নয়। ব্যবসায়ীরা জানান, ইলিশের মূল মৌসুম হলেও সরবরাহ তুলনামূলকভাবে অনেক কম।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শবেবরাত বলেন, "পাইকারি বাজারে এখন প্রতিদিন গড়ে ৫০০ মণ ইলিশ আসছে, যা গত বছর এই সময়ে ছিল প্রায় ৩ থেকে ৪ হাজার মণ।"
বর্তমানে এক কেজির নিচের ইলিশের দাম ১,৯০০ থেকে ২,০০০ টাকা কেজি, এক কেজি ও তার বেশি হলে ২,৪০০ থেকে ২,৬০০ টাকা পর্যন্ত দর হাঁকানো হচ্ছে। এর বাইরে ছোট ইলিশ পাওয়া যাচ্ছে ৫০০–৬০০ টাকা কেজি দরে।
আগামী ১২ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হবে। তাই নিষেধাজ্ঞার আগ মুহূর্তে জেলেরা সর্বোচ্চ চেষ্টা করছেন মাছ ধরার। ফলে এখন বাজারে যে ইলিশ আসছে, তার বড় অংশই উপকূল ও গভীর সমুদ্র থেকে ধরা।
তবে উচ্চ দামের কারণে অনেক সাধারণ ক্রেতা মাছ কিনে ফিরতে পারছেন না। নারায়ণগঞ্জ থেকে আসা ক্রেতা আনোয়ার হোসেন বলেন, “বন্ধুদের নিয়ে এসেছিলাম ইলিশ কিনতে। কিন্তু দাম শুনে ফিরে যেতে হলো। এমন হলে সাধারণ মানুষ কবে ইলিশ খাবে?”
আরও পড়ুন
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
