২৪ জুন ২০২৬, বুধবার, ০০:৩৮

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে টানা ৫ম বার সেমিফাইনালে ইংল্যান্ড

পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে টানা ৫ম বার সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড আজ শক্তিশালী পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এই জয়ের নেপথ্যে ছিলেন হ্যারি ব্রুক, যিনি মাত্র ৫০ বলে অনবদ্য ১০০ রানের সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের পথ দেখান। ব্রুকের ইনিংসের কারণে ইংল্যান্ড ইতিহাস গড়েছে—টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে তারা টানা ৫ বার সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করেছে।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনার সাইম আইয়ুব মাত্র ৭ রান করে আউট হন। পরে ফারহান ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন। বাবর আজম ধীরে খেলে ২৫ রান করেন। ফখর জামান ১৩২ রানে ২৫ এবং শেষ দিকে শাদাব খান ২৩ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায়।

ইংল্যান্ডের জবাবে প্রথমে দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার দ্রুত আউট হন। তবে তিনে নেমে হ্যারি ব্রুক এক প্রান্ত ধরে খেলেন এবং মাত্র ২৮ বলে ফিফটি ছুঁয়ে ১০০ রানের সেঞ্চুরি পূর্ণ করেন। তার সঙ্গে স্যাম কারান ও উইল জ্যাকসের সংক্ষিপ্ত অবদান ইংল্যান্ডকে জয়ের পথ দেখায়। শেষ ওভারে আদিল রশিদ প্রথম বলেই ৪ রান করে দলকে জয় এনে দেন।

ইংল্যান্ডের হয়ে লিয়াম ডওসন ৩ উইকেট নেন, জেমি ওভারটন ও জফরা আর্চা ২টি করে উইকেট নেন এবং আদিল রশিদ ১টি উইকেট শিকার করেন। পাকিস্তানের পক্ষ থেকে শাহীন শাহ আফ্রিদি ৪ উইকেট নেন, উসমান তারিক ও মোহাম্মদ নওয়াজ ২টি করে উইকেট নেন। এই জয়ের ফলে ইংল্যান্ড ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছেছে এবং পাকিস্তানের সেমিফাইনাল খেলার সমীকরণ কঠিন হয়ে গেছে।

আরও পড়ুন