০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৪৩

শিরোনাম
তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

রিকশাচালকের পিটুনিতে যুবদল নেতার মৃত্যু

রিকশাচালকের পিটুনিতে যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২২:১৮

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালকের মারধরে যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি এবং একজন ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত রিকশাচালক আরমান (৩৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে অটোরিকশা দাঁড় করানো নিয়ে আরমানের সঙ্গে কবির মোহরী নামে এক বৃদ্ধের বাগবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসা করতে গিয়ে যুবদল নেতা বেলালও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আরমান পলাতক রয়েছেন।

এ ঘটনায় স্বজন ও বিক্ষুব্ধ জনতা নিহতের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে শহীদ ওসমান চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তারা অভিযুক্ত আরমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

রায়পুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন