বাংলাদেশে কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে বিশ্বব্যাংক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ১৯:৩৩
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট আজ মঙ্গলবার (১৭ মার্চ) তার তিনদিনের বাংলাদেশ সফর সমাপ্ত করেছেন। সফরকালে তিনি সরকারের শীর্ষ নেতৃত্ব, অন্যান্য সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
জুট বলেন, সরকার দক্ষতা ও বিনিয়োগের পাশাপাশি বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং বিশ্বব্যাংক গ্রুপও এই অঙ্গীকারের অংশীদার। এই প্রেক্ষাপটে, আমরা সরকারের কর্মসংস্থান সৃষ্টির অগ্রাধিকারমূলক উদ্যোগকে, বিশেষ করে তরুণ ও নারীদের জন্য সমর্থন করার ওপর আমাদের মনোযোগ আরো বাড়াচ্ছি।
সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং বিশ্বব্যাংক গ্রুপ কোন কোন ক্ষেত্রে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করতে জুট অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি বলেন, গত দশকে বাংলাদেশের শ্রমবাজারে ১ কোটি ৪০ লাখ তরুণ প্রবেশ করেছে, কিন্তু তাদের প্রতিযোগিতা মাত্র ৮৭ লাখ চাকরির জন্য। এর অর্থ হলো, কর্মক্ষম বয়সের প্রায় অর্ধেক তরুণ চাকরি পায়নি। তরুণীরা বিশেষভাবে কঠিন বাধার সম্মুখীন হন। ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মৌলিক প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য সরকারের দীর্ঘদিনের অমীমাংসিত সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কারগুলো গ্রহণ করা জরুরি। বিশ্বব্যাংক গ্রুপ দেশগুলোকে এমন অর্থনীতি গড়তে সাহায্য করছে যা প্রবৃদ্ধিকে স্থানীয় কর্মসংস্থানে রূপান্তরিত করে। উন্নত দেশগুলো থেকে কাজ সরিয়ে এনে নয়, বরং যেখানে মানুষ এরইমধ্যে বাস করে, সেখানেই সুযোগ উন্মোচন করে। বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টিকে ত্বরান্বিত করতে বিশ্বব্যাংক গ্রুপ কর্মসংস্থানের জন্য মৌলিক ভৌত ও মানবিক অবকাঠামোতে বিনিয়োগ করে, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করে এবং বেসরকারি পুঁজি সংগ্রহ করে।
স্বাধীনতার পর বাংলাদেশকে সমর্থনকারী প্রথম উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবেলায় সহায়তার জন্য অনুদান, সুদমুক্ত ঋণ এবং সহজ শর্তে ঋণ আকারে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) অর্থায়ন হিসেবে ৪৬ বিলিয়ন ডলারের বেশি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
