মেসিকে দলে নিতে চেয়েছিলেন ব্রাজিল প্রেসিডেন্টে
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৫:২৭
আর্জেন্টিনার দুর্দান্ত সূচনা আর ব্রাজিলের হোঁচট খাওয়া পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে চলছে ব্যাপক আলোচনা। সেই আলোচনার মাঝেও মজার এক মন্তব্য করে নতুন করে শিরোনামে উঠে এসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রসিকতা করে বললেন, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য লিওনেল মেসিকে দলে নেওয়ার কথা ভাবছেন তিনি!
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে দলের বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে ফুটবল বিশ্লেষকদের। অন্যদিকে আর্জেন্টিনা শুরু করেছে দারুণভাবে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। সেই প্রেক্ষাপটেই ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়েন লুলা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিল প্রেসিডেন্ট মজা করে বলেন, 'আমি ভাবছিলাম ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসিকে চুক্তিবদ্ধ করি।' কথাটি বলার সময় হাসছিলেন তিনি। তবে সঙ্গে সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, মরক্কোর সঙ্গে ড্র করাকে তিনি খুব বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না।
লুলার মতে, গ্রুপে ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষই ছিল মরক্কো। তাই প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, 'লোকজন বলে, যখনই ব্রাজিলকে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জিতে। এবার কী হয়, দেখা যাক।'
প্রথম ম্যাচের ড্রয়ের পর এখন ব্রাজিলের সামনে অপেক্ষা করছে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই। শুক্রবারের সেই ম্যাচে জয় তুলে নিয়ে সমালোচনার জবাব দিতে চাইবে সেলেসাওরা।
এদিকে ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি নজর রয়েছে নেইমারকে ঘিরে। ৩৪ বছর বয়সী এই তারকা প্রায় তিন বছরের বিরতির পর জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন। চোট ও ফর্মহীনতার কারণে দীর্ঘ সময় দলের বাইরে ছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
তবে বিশ্বকাপে নেইমারের অভিষেক ঠিক কবে হবে, তা এখনও নিশ্চিত নয়। ব্রাজিলের সমর্থকেরা এখন অপেক্ষায় আছেন, দলের সবচেয়ে বড় তারকা কবে মাঠে নেমে সেলেসাওদের নতুন করে উজ্জীবিত করবেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
- • হরমুজ প্রণালী স্বাভাবিক হওয়ার আভাস, হু হু করে কমছে বিশ্ববাজারে তেলের দাম
- • এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি
- • লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা
- • ভেনেজুয়েলা ভূমিকম্পে প্রাণহানি ‘ভয়াবহ’ হতে পারে, সহায়তার ঘোষণা ট্রাম্পের
- • অ্যাপ ডাউনলোডে অসতর্কতা, মুহূর্তেই খোয়া যেতে পারে ব্যাংকের তথ্য
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের
- • ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
