যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৮:১০
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারককে (এমওইউ) ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে চীন। পাশাপাশি বেইজিং জানিয়েছে, ইরানের নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।
বুধবার (২৪ জুন) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা একটি ইতিবাচক সংকেত পাঠিয়েছে এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের একযোগে কাজ করা প্রয়োজন।
তিনি বলেন, চীন সবসময় ন্যায্য অবস্থান গ্রহণ এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন করে। পাশাপাশি ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষার অধিকারকে সমর্থন জানায়।
গুও আরও বলেন, উপসাগরীয় দেশ ও আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকেও সমর্থন করে চীন।
সূত্র: আল জাজিরা
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
