২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১২

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

প্রধান বিচারপতির উদ্যোগে পুরোনো মামলা নিষ্পত্তিতে নতুন মাইলফলক

প্রধান বিচারপতির উদ্যোগে পুরোনো মামলা নিষ্পত্তিতে নতুন মাইলফলক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১০:২২

এক কার্যদিবসেই ৭ হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়, যা এক কার্যদিবসে এ ধরনের মামলা নিষ্পত্তির নতুন রেকর্ড।

গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৯ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

এ ছাড়া পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৪২ হাজার ৬৯৯টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের অমীমাংসিত মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।

বিচারপতিরা প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলার শুনানি নিয়ে দ্রুত নিষ্পত্তির এই বিশেষ উদ্যোগ অব্যাহত রেখেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন