০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:৩৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে, ২০২৬, ১৮:৫০

দেশে হামের উপসর্গ নিয়ে গত একদিনে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া ৪৯ জন রোগীরও মৃত্যু হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ১৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০০ জনে। এদের মধ্যে ইতোমধ্যে ২২ হাজার ৬৫০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আরও পড়ুন