সিঙ্গেল স্ক্রিনে অদম্য ‘প্রিন্স’, প্রতিদিনের আয়ে রেকর্ড
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৫:৪৬
ঈদের সিনেমার দৌড়ে বরাবরের মতো বেশ দাপটে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। আর এই আমেজে বাড়তি মাত্রা যোগ করেছে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। তবে এবারের ঈদুল ফিতরে সেই চেনা সমীকরণ কিছুটা পাল্টে গেছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ দর্শকদের প্রত্যাশা পূরণে বেশ হিমশিম খাচ্ছে। মুক্তির আগে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রবল উদ্দীপনা দেখা গেলেও প্রেক্ষাগৃহে কাঙ্ক্ষিত দর্শক টানতে পারছে না এই আলোচিত সিনেমাটি। তবুও থেমে নেই মুভির কালেকশন।
মুভিটি মুভির ষষ্ঠ দিন সারাদেশে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা আয় করেছে। এতে করে মোট আয় দাঁড়ালো ১৩ কোটি ৪০ লক্ষ টাকা।
দিন প্রতি প্রিন্স মুভির গ্রস কালেকশন -
১ম দিন - ২ কোটি ৭৫ লাখ
২য় দিন - ৩ কোটি ১০ লাখ
৩য় দিন - ২ কোটি ১৫ লাখ
৪র্থ দিন - ১ কোটি ৯৫ লাখ
৫ম দিন - ১ কোটি ৮০ লাখ
৬ষ্ঠ দিন - ১ কোটি ৬৫ লাখ
মোট - ১৩ কোটি ৪০ লাখ টাকা (প্রায়)
পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এই সিনেমায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগত তুলে ধরা হয়েছে। সেখানে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে অ্যাকশন ও গ্যাংস্টার ইমেজে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
Source - TSKU2023
আরও পড়ুন
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
