স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ১৯:২৫
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা সহ দেশের সকল মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি (অফলাইন) ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা পাঠানো হয়নি, তবে দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, নতুন এই পদ্ধতিতে সপ্তাহে মোট ছয় দিন পাঠদান চলবে। এর মধ্যে জোড়-বিজোড় দিন ভাগ করে তিন দিন শিক্ষার্থীরা সশরীরে প্রতিষ্ঠানে আসবে এবং বাকি তিন দিন বাসা থেকে অনলাইনে ক্লাসে যুক্ত হবে। তবে শিক্ষকদের প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস নিতে হবে।
এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বলেন, বর্তমান জ্বালানি পরিস্থিতির কারণে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালু করা অপরিহার্য হয়ে পড়েছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
