না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২১:৫১
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই।
বুধবার (২২ জুলাই) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে জানাজা শেষে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সাংবাদিক নেতারা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
স্বজনদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকার একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন রাসেল। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহীতে জন্ম নেওয়া আবু হেনা রাসেল ২০০০ সালের দিকে ঢাকায় সাংবাদিকতা শুরু করেন। কর্মজীবনে তিনি দৈনিক ভোরের কাগজ, সমকাল ও কালের কণ্ঠে অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি ছিলেন।
ডিআরইউ ও ক্র্যাবের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি সর্বশেষ ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি।
তার মৃত্যুতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, আবু হেনা রাসেলের মৃত্যুতে বৃহস্পতিবার নির্ধারিত ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
