ইন্টারনেট ব্ল্যাকআউটে সাংবাদিকদের শেষ ভরসা ছিলেন শফিকুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ২৩:২১
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় বাংলাদেশ কার্যত বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সংকটময় সময়ে আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যমগুলোর জন্য নিজের অফিসের ইন্টারনেট উন্মুক্ত করে দেন তৎকালীন এএফপির বাংলাদেশ ব্যুরো চিফ শফিকুল আলম। ফলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম আবারও বাংলাদেশ থেকে সংবাদ, ছবি ও ভিডিও পাঠাতে সক্ষম হয়।
এক সাক্ষাৎকারে শফিকুল আলম জানান, ১৭ জুলাই রাতে ইন্টারনেট শাটডাউনের পর এএফপির অফিসও সংযোগ হারায়। তবে ভিস্যাটের মাধ্যমে হংকং থেকে নেওয়া বিকল্প সংযোগের কারণে পরদিন তাদের অফিসে ইন্টারনেট চালু থাকে। বিষয়টি জানার পর রয়টার্স, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্ক টাইমস, আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস, ইএফই, নেত্র নিউজসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং দেশের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমের সাংবাদিকরা সেখানে কাজ করতে শুরু করেন।
তিনি বলেন, মাত্র পাঁচটি কম্পিউটার দিয়েই প্রায় ৫০ জন সাংবাদিককে পালাক্রমে কাজের সুযোগ দেওয়া হয়। প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর, ছবি ও ভিডিও সেখান থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়।
শফিকুল আলমের দাবি, সে সময় সরকারের বিভিন্ন মহল থেকে পরোক্ষ চাপ ও হুমকি এলেও তারা সংবাদ প্রকাশের নৈতিক দায়িত্ব থেকে সরে আসেননি। তার ভাষায়, দেশের বাস্তব পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরাই ছিল তাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, সহকর্মীদের সহযোগিতায় প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে তারা আন্তর্জাতিক সংবাদপ্রবাহ সচল রাখেন। সেই কয়েকটি দিনকে তিনি নিজের সাংবাদিকতা জীবনের সবচেয়ে গর্বের অধ্যায়গুলোর একটি বলে উল্লেখ করেন।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
