ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামানো হবে: চরমোনাই পীর
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৭
ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেওয়া ভাষণে চরমোনাই পীর বলেন, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনি—এই তিন কৌশলের সমন্বয়ে দুর্নীতি প্রতিরোধ করা হবে। বিশেষ করে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি।
রাষ্ট্র সংস্কারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের মানুষ কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার পায়নি। বরং দীর্ঘ সময় ধরে দেশে অস্থিরতা বজায় রয়েছে। এর জন্য অতীতে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোকেই দায়ী করেন তিনি। ভাষণে তিনি রাষ্ট্র গঠনে তাঁর দলের নীতিগত অবস্থান, খাতওয়ারি উন্নয়ন পরিকল্পনা এবং ভোট প্রদানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
নির্বাচনের প্রাক্কালে বিটিভিতে প্রচারিত এই ভাষণে তিনি ভোটারদের প্রতি দেশপ্রেম ও সততার ভিত্তিতে সঠিক নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
আরও পড়ুন
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
