আওয়ামীলীগ সাথে নিয়ে নতুন রাষ্ট্র গঠন অসম্ভব : আসিফ নজরুল
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩১
নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল জানান, কমনওয়েলথের প্রতিনিধি দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে। তাদের জানানো হয়েছে যে, বহু বছর পর বাংলাদেশে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জনগণ প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন,
“দলটির কোনো নেতা অনুশোচনামূলক বক্তব্য দেননি। প্রকৃত গণতান্ত্রিক ধারা তৈরির যে উদ্যোগ চলছে, তাতেও তারা যুক্ত হতে চায়নি। সে কারণে নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির সুযোগ নেই।”
ড. আসিফ নজরুল আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবেন, তাদের অন্যতম দায়িত্ব হবে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা ও বাস্তবায়ন করা। পাশাপাশি জুলাই মাসে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ স্মরণ রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
নির্বাচনে নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে আগের যেকোনো সময়ের তুলনায় নারীর অংশগ্রহণ আরও বাড়বে।
“নারী ভোটার কমে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। বরং অংশগ্রহণ বাড়বে। বিগত ফ্যাসিস্ট সময়ে নেকাব পরা নারীরা হয়রানির শিকার হতেন। এখন রাজনৈতিক পরিসরে নারীদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হবে,”—বলেন তিনি।
আরও পড়ুন
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
