০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:৫২

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

বোরকা পরে তেল নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন যুবক

বোরকা পরে তেল নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন যুবক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ১৮:৩৪

নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি জানান, বুধবার রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চালকদের তেল নিতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে তেল বিক্রি ও ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল পাম্পকর্মীদের। এরই মধ্যে হঠাৎ বোরকা পরা এক ব্যক্তি তেল নিতে এলে সাধারণ মানুষের সন্দেহ হয়। পরে তারা তাকে ধরে ফেলে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই ওই যুবককে সেখান থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। নারীদের অগ্রাধিকার ভিত্তিতে আগে তেল দেওয়া হয়, সম্ভবত সেই সুযোগ নিতেই ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন।

আরও পড়ুন