ইরান যুদ্ধে ৭টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০০:১১
মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ স্টিলথ ফাইটার জেটের একজন ক্রুর সন্ধানে মার্কিন বাহিনী এখনো তল্লাশি চালাচ্ছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত সাতটি মানববাহী বিমান হারিয়েছে।
গত শুক্রবার (৩ এপ্রিল) আলাদা দুটি ঘটনায় মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ এবং একটি এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে এই সংখ্যা সাতে দাঁড়িয়েছে। এর আগে আরও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত ও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী ধ্বংস হওয়া বিমানগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:
২ মার্চ: কুয়েতের আকাশে ‘ফ্রেন্ডলি ফায়ারের’ (নিজেদের মধ্যে ভুলবশত হামলা) ঘটনায় কুয়েতি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গোলার আঘাতে তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। তবে ওই বিমানগুলোর ছয়জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, তারা পুনরায় অভিযানে অংশ নিচ্ছেন।
১২ মার্চ: ইরাকে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষে একটি কেসি-১৩৫ জেট ট্যাঙ্কার বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিন ক্রু নিহত হন। তবে অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
২৭ মার্চ: সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় রানওয়েতে থাকা অবস্থায় একটি ই-৩ সেন্ট্রি (আকাশপথে সতর্ক সংকেত ও নিয়ন্ত্রণকারী বিমান) ধ্বংস হয়। ওই হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনাসদস্য আহত এবং একটি মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এছাড়া গত মাসে একটি মার্কিন এফ-৩৫ ফাইটার জেট মধ্যপ্রাচ্যের একটি বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএন-কে জানিয়েছে, বিমানটি ইরানি হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নিখোঁজ পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
