০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:৪১

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

চিফ হুইপকে ব্ল্যাকমেইলের অভিযোগে হাসান নাসিম কারাগারে

চিফ হুইপকে ব্ল্যাকমেইলের অভিযোগে হাসান নাসিম কারাগারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০০:৩৯

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে এ এম হাসান নাসিম নামের এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে তিনি সাবেক শিবির নেতা ও এক জন কন্টেন্ট ক্রিয়েটর। তাকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রিমান্ডে চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

তিনি জানান, আসামি নাসিমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক মো. রায়হানুর রহমান। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে জামিন শুনানির জন্য রোববার (১৯ এপ্রিল) দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বনলতা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে এ এম হাসান নাসিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল তদন্তের ভিত্তিতে ওই অভিযান চালায়।

আরও পড়ুন