তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৪:৫৮
আগামীকাল রবিবার (৭ জুন) তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এটি ড. খলিলুর রহমানের বিদেশে প্রথম রাষ্ট্রীয় সফর। সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মস্কো সফরের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। পাশাপাশি তিনি রুশ সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন।
সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই মুহূর্তে দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া সামগ্রিকভাবে দুই দেশের মধ্যে জ্বালানি ও অর্থনীতি, বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে সহযোগিতা রয়েছে। ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা দুই দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আগামী সোমবার অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে।
জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতিতে সমন্বয়ের অংশ হিসেবে টেকসই উন্নয়ন এবং জাতিসংঘের সংস্কারের মতো বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিষয়গুলো আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
- • পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা
- • মৌসুমীর পরিচালনায়, সেন্সর ছাড়পত্র পেল ‘বিচ্ছেদ বেদনা’
- • বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন ৪ ফিচার
- • সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯
- • বিশাল পতাকা ও আতশবাজিতে জমবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির
- • শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
