পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৬:৫৯
গ্রেড সংখ্যা হ্রাস করে বৈষম্যহীন পে-স্কেল এক ধাপে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। আসন্ন বাজেটে পে-স্কেল এক ধাপে বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা একযোগে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করবে বলে জানিয়েছে সংগঠনটি।
শনিবার (৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মৌন মিছিল ও সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরে বলেন, বর্তমান বেতন কাঠামোয় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কর্মচারীরা। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মচারীদের সমস্যার বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে রাষ্ট্রক্ষমতায় এলে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ে কোনো দাবি নিয়ে আন্দোলনের প্রয়োজন হবে না। কিন্তু সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার খবর প্রচার হয়েছে। এ খবরে দেশের সরকারি কর্মচারীরা হতাশ হয়েছেন।
তিনি বলেন, প্রতি পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত ১১ বছরে কর্মচারীরা দুটি পে-স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। সেখানে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই। তাই জুন ২০২৬-এর মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট জারি করে এক ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জানুয়ারি ২০২৬ থেকে পে-স্কেল কার্যকর করতে হবে এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে।
তিনি আরও জানান, প্রথম গ্রেড ও ২০তম গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করতে গ্রেড সংখ্যা কমাতে হবে। অষ্টম পে-স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। চাকরিতে কর্মরত থাকা পর্যন্ত কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট চালু রাখতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন বাজেটে ৯ম পে-স্কেল এক ধাপে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে এবং এ বিষয়ে কোনো রোডম্যাপ ঘোষণা না করা হলে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
আরও পড়ুন
- • সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল
- • বিশ্বকাপ ট্রফির মূল্য জানলে অবাক হবেন
- • রোববার থেকে বর্ধিত সময়সূচিতে চলবে মেট্রোরেল
- • ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত
- • অর্থনীতিবিদদের পূর্বাভাস: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, ব্যর্থ হতে পারে ব্রাজিল
- • পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা
- • মৌসুমীর পরিচালনায়, সেন্সর ছাড়পত্র পেল ‘বিচ্ছেদ বেদনা’
- • বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন ৪ ফিচার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
