রেফারিকে ‘চোর’ আখ্যা, বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২২:২৬
বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সরাসরি সম্প্রচারে রেফারিকে ‘চোর’ বলে তীব্র সমালোচনা করায় টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিষিদ্ধ হয়েছেন প্যারাগুয়ের জনপ্রিয় ধারাভাষ্যকার হোর্হে ‘চিপি’ ভেরা। ফিফা তার বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন বাতিল করেছে।
ঘটনাটি ঘটে তুরস্ক ও প্যারাগুয়ের গ্রুপ ‘ডি’ ম্যাচে। ম্যাচে প্যারাগুয়ে ১-০ গোলে জয় পেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে মিডফিল্ডার মিগেল আলমিরন লাল কার্ড দেখায় ম্যাচের পরিস্থিতি বদলে যায়। পরে পুরো দ্বিতীয়ার্ধ প্যারাগুয়ে ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয়।
আলমিরন এক প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখায় রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান ফিফার নতুন নিয়ম অনুযায়ী এটিকে শাস্তিযোগ্য আচরণ হিসেবে ধরা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ধারাভাষ্যকার হোর্হে ভেরা সরাসরি সম্প্রচারে রেফারি, ফিফা ও কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন। তিনি রেফারিকে ‘চোর’ আখ্যা দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা করেন এবং ফুটবলকে ধ্বংসের অভিযোগ তোলেন।
পরে নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান ভেরা। তিনি বলেন, সরাসরি সম্প্রচারে এমন ভাষা ব্যবহার করা ভুল ছিল এবং তিনি এর সম্পূর্ণ দায় নিচ্ছেন।
তবে ফিফা তার বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। ফলে তিনি টুর্নামেন্টের বাকি অংশে স্টেডিয়ামের ভেতর বা বাইরে কোনো ধরনের আনুষ্ঠানিক কভারেজে অংশ নিতে পারবেন না।
এদিকে প্যারাগুয়ের সম্প্রচারমাধ্যম এবিসি কার্ডিনাল ফিফার সিদ্ধান্তকে অতিরিক্ত কঠোর বলে উল্লেখ করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ভিসা নীতিতে বড় পরিবর্তন ওমানের
- • জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল
- • কৃষক কার্ড ভাইরাল কবির হোসেনের মৃত্যু
- • ফ্লুমিনেন্সেতে আবেগঘন প্রত্যাবর্তন থিয়াগো সিলভার
- • রেফারিকে ‘চোর’ আখ্যা, বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার
- • খামেনির জানাজা ও দাফনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা
- • জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
