০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৫৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

ইরাকের মাটি থেকে কুয়েতে হামলার অভিযোগ

ইরাকের মাটি থেকে কুয়েতে হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ২০:৩৯

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কুয়েতে হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছে কুয়েত সরকার। এই ধরনের হামলা বন্ধে ইরাককে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কুয়েত।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার কুয়েতের রাষ্ট্রদূত মুহাম্মদ হাসান আল-জামান ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভাগের উপসচিব মুহাম্মদ হুসেইন বাহর আল-উলূমের সঙ্গে বৈঠক করে এ সংক্রান্ত বার্তা প্রদান করেন। জবাবে বাহর আল-উলূম বলেন, “ইরাক সরকার দেশটিকে আঞ্চলিক যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। ইরাক নিজেও এই ধরনের হামলার শিকার হচ্ছে।”

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইরাক যুদ্ধের নীতি প্রত্যাখ্যান করে এবং কোনো অবস্থাতেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে নিজেদের ভূমি ব্যবহারের অনুমতি দেবে না। 

আরও পড়ুন