২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৩

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার  গোমর ফাঁস করলেন কাজী

জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার  গোমর ফাঁস করলেন কাজী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১১:০৩

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এক তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। তবে সেই দাবির পক্ষে প্রকাশ করা কাবিননামা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। কাবিননামাটি নিবন্ধনকারী কাজী জানিয়েছেন, বিয়ে কোথায় বা কীভাবে হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর দাবি, ঢাকা থেকে ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতেই কাবিননামা নিবন্ধন করা হয়েছে।

সম্প্রতি ঢাকার মগবাজারের একটি বাসায় ধারণ করা গাজী নজরুল ইসলামের কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মরিয়ম খাতুন এবং কনের বাবা মাসুম বিল্লাহ পৃথক ভিডিও বার্তায় জানান, গত ১৭ জুন তিন লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছে।

তবে কাবিননামায় নিবন্ধক হিসেবে থাকা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা বি এ এম বাকী বিল্লাহ বলেন, বিয়ে কোথায় হয়েছে, তা তিনি জানেন না। তাঁর ভাষ্য, সোমবার রাতে ঢাকা থেকে ফোন করে জানানো হয় যে বিয়েটি ঢাকায় হয়েছে এবং সেটি নিবন্ধন করতে হবে। পরে মঙ্গলবার সকালে কনে ও তাঁর অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন। বিয়ের তারিখ ১৭ জুন উল্লেখ করার বিষয়েও তাঁকে ফোনে নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

কথোপকথনের একপর্যায়ে কাজী বলেন, ‘আমাদের বিপদে ফেলা হয়েছে। আমি যেন বিপদে না পড়ি।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে একটি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের সংগ্রহ করা মরিয়ম খাতুনের জীবনবৃত্তান্তে দেখা গেছে, গত ২২ জুন সেখানে গাজী নজরুল ইসলাম ‘জোর সুপারিশ করছি’ লিখে স্বাক্ষর করেছেন। তবে ওই জীবনবৃত্তান্তে মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে। অন্যদিকে ভাইরাল হওয়া কাবিননামায় তাঁর জন্মতারিখ ২২ মে ২০০৮ উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে কয়েকজন ব্যক্তি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করছেন। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘জামায়াত হয়ে এই কাজ কীভাবে করলেন? অন্যায় করেছেন কি না?’ জবাবে তিনি মাথা নেড়ে অন্যায় স্বীকার করে বলেন, ‘বিশ্বাস করেন, আজই প্রথম।’ ভিডিওতে উপস্থিত এক তরুণী পরে নিজের নাম ‘মাহি’ বলে পরিচয় দেন।

ঘটনাটি নিয়ে জামায়াতে ইসলামীর ভেতরেও আলোচনা শুরু হয়েছে। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন