রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন- আসল রহস্য কি ?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১২:২৫
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন? এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়। বঙ্গভবনের একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একজন ব্যক্তি জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত এবং সময়ও খুব কম।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং আগামী মাসের প্রথম সপ্তাহে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পদত্যাগপত্র জমা দিতে পারেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি পোস্টও নতুন করে আলোচনা তৈরি করেছে। ওই পোস্টে তিনি দাবি করেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। তবে এ বিষয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তাই এ বিষয়ে সরকারের বা বঙ্গভবনের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
