২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৩

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

নতুন আরেকটি ভিডিও ভাইরাল- অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

নতুন আরেকটি ভিডিও ভাইরাল- অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৪:০৩

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন একটি ভিডিও। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে হোটেলের বিভিন্ন স্থানে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার দাবি করা হচ্ছে। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। প্রবেশের সময় হোটেলের অভ্যর্থনা ডেস্কে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে করমর্দন করেন তিনি। এরপর দুজনকে হোটেলের ভেতরে যেতে দেখা যায়।

ভিডিওর বিভিন্ন অংশে হোটেলের লবি, করিডোর ও সিঁড়ির সামনে ওই নারী ও গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে কথা বলতে ও অবস্থান করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও সমালোচনা।

এর আগে, গত ২০ জুলাইও একই ধরনের একটি ভিডিও ভাইরাল হয়। পরে লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার। তবে নতুন ভিডিওতে থাকা নারীও একই ব্যক্তি কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে গত বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নতুন ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও জোরালো হয়েছে। তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় এবং ভিডিওর প্রেক্ষাপট সম্পর্কে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাই বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন