বৃষ্টিতে সরবরাহ কমার প্রভাব, বাড়তি দামে পেঁয়াজ-সবজি-কাঁচামরিচ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০৯:৪৫
টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়েছে। বিশেষ করে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যবসায়ীরা সরবরাহ কমার কথা বললেও ভোক্তাদের অভিযোগ, সেই অজুহাতে খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। একইভাবে ১৬০ থেকে ২০০ টাকার মধ্যে থাকা কাঁচামরিচের দাম বেড়ে কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় পৌঁছেছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে কার্যকর তদারকির অভাবে খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। শুধু পেঁয়াজ বা কাঁচামরিচ নয়, অধিকাংশ সবজির দামও ১০০ টাকার ওপরে রয়েছে। পাশাপাশি মাছ, ডিম, চাল ও মুরগির দামও কমেনি।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে পণ্য সরবরাহ কিছুটা কমেছে। তবে সেই তুলনায় খুচরা বাজারে দাম অনেক বেশি বেড়েছে।
শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল মাজেদ বলেন, এ বছর পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। বৃষ্টির কারণে পাইকারি বাজারে কেজিতে মাত্র ২ থেকে ৩ টাকা বেড়েছে। বর্তমানে মানভেদে ৩৮ থেকে ৪০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ার বিষয়ে তিনি বলেন, বাজার তদারকি হলে এর কারণ জানা যাবে।
মোহাম্মদপুর টাউন হল বাজারের এক খুচরা বিক্রেতা জানান, গত দুই দিনে পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকায় উঠেছে। তবে আদা, রসুন ও আলুর দামে বড় পরিবর্তন হয়নি।
সবজির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বিভিন্ন জেলা থেকে সরবরাহ কমে যাওয়ায় বেশির ভাগ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে বেগুন ১০০ থেকে ১৬০ টাকা, শসা ১২০ থেকে ১৬০, ঝিঙা ও ধুন্দুল ১০০ থেকে ১২০, টমেটো ১৬০ এবং করলা ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকায়।
হাতিরপুল বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা বলেন, দেশের সব এলাকায় বন্যা না হলেও বৃষ্টির অজুহাতে সব ধরনের পণ্যের দাম বাড়ানো হচ্ছে। এ বিষয়ে সরকারের কার্যকর নজরদারি প্রয়োজন।
অন্যদিকে বাংলাদেশ কাঁচামাল আড়ৎ মালিক সমিতির সভাপতি মো. এমরান মাস্টার বলেন, ভারী বৃষ্টির কারণে সরবরাহ কিছুটা কমেছে। তবে পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১৫০ থেকে ১৮০ টাকার মধ্যে রয়েছে।
মাছ ও মুরগির বাজারেও দাম চড়া রয়েছে। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৬০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।
এ ছাড়া তেলাপিয়া মাছ ২২০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা এবং রুই-কাতল ৩৬০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, টানা বৃষ্টির কারণে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে মূল্যচাপ অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
