পানিতে ডুবে বছরে মারা যাচ্ছে প্রায় ১৮ হাজার ৬০০ মানুষ, এর মধ্যে ১৪ হাজারই শিশু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১১:৫৬
দেশে পানিতে ডুবে বছরে মারা যাচ্ছে প্রায় ১৮ হাজার ৬০০ মানুষ। এর মধ্যে প্রায় ১৪ হাজারই শিশু। বিশেষজ্ঞরা বলছেন, সাঁতার শেখানো বাধ্যতামূলক করা এবং শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করলে এ মৃত্যুর বড় অংশই প্রতিরোধ করা সম্ভব।
নরসিংদীর রায়পুরায় মাত্র দুই দিনে পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার মধ্যেই উঠে এসেছে উদ্বেগজনক পরিসংখ্যান।
ন্যাশনাল হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ৫১ জনের বেশি মানুষ পানিতে ডুবে মারা যান। বছরে এ সংখ্যা ১৮ হাজার ৬১৫। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ, অর্থাৎ প্রায় ১৪ হাজারই শিশু। বিশেষ করে অতিবৃষ্টি বা বন্যার পরবর্তী কয়েক সপ্তাহে এই ঝুঁকি আরও বেড়ে যায়।
শিশুমৃত্যু কমাতে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৬ জেলার ৪৫ উপজেলায় শিশুদের সাঁতার শেখানোর ‘আইসিবিসি’ প্রকল্প চালু ছিল। সংশ্লিষ্টদের দাবি, যেসব এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে, সেখানে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে প্রকল্পের প্রথম ধাপ শেষ হওয়ার পর গত সাত মাস ধরে এটি বন্ধ রয়েছে।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের গবেষণা বলছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের সার্বক্ষণিক নজরদারি এবং ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের সাঁতার শেখানো গেলে অধিকাংশ মৃত্যু এড়ানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, সাঁতারকে ‘সপ্তম টিকা’ হিসেবে বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে বাধ্যতামূলক করা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সুপারিশ অনুযায়ী, শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন, পুকুর ও জলাশয়ের চারপাশে সুরক্ষা বেড়া নির্মাণ এবং সাঁতার শিক্ষা সম্প্রসারণই হতে পারে প্রাণহানি কমানোর কার্যকর উপায়।
এদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আইসিবিসি প্রকল্পের দ্বিতীয় ধাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
