ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে এস আলমের স্বার্থ রক্ষায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ নিয়ে আলোচিত ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। হাইকোর্টে দাখিল করা একটি তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় তাঁর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় ৮২ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ নেয়। অভিযোগ রয়েছে, এ প্রক্রিয়ায় ব্যাংক কোম্পানি আইনের একাধিক বিধান লঙ্ঘন করা হয়েছিল। ওই সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে মো. সাহাবুদ্দিন ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হন। পরে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে তিনি ওই পদ ছেড়ে দেন।
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশে ইসলামী ব্যাংকের শেয়ার অধিগ্রহণ-সংক্রান্ত অভিযোগ তদন্ত শুরু করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া ৪২ পৃষ্ঠার প্রতিবেদনে শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জেএমসি বিল্ডার্স ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়েই আবার ব্যাংকের শেয়ার কেনে। একই সঙ্গে পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ ঋণ বিতরণের অভিযোগও করা হয়েছে। তদন্তে দাবি করা হয়েছে, এসব কর্মকাণ্ড ব্যাংকটিকে বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে ফেলেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চারটি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদনে মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। পরে সেসব প্রতিবেদন লন্ডনভিত্তিক ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লিওয়েড পর্যালোচনা ও অনুমোদন দিয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করে। মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
