কুষ্টিয়ায় চলন্ত ট্রেনে দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ টিটিইর বিরুদ্ধে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১৬:৪৫
কুষ্টিয়ার কোর্ট স্টেশনে চলন্ত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ট্রাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই) মামুনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ যাত্রীরা প্রায় আড়াই ঘণ্টা ট্রেনটি আটকে রাখেন।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রেনে ওঠাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত টিটিই ঘটনার পর পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।
আহতরা হলেন চুয়াডাঙ্গার বাসিন্দা আব্দুর রহিম ও তাঁর ছেলে সফিউল আওয়াল সুমন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন বলেন, দুজনের হাতেই গভীর ক্ষত রয়েছে। তাঁদের একাধিক সেলাই দিতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছালে আব্দুর রহিম তাঁর পরিবার নিয়ে এসি বগিতে ওঠেন। অসুস্থ স্ত্রীকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকায় টিটিই মামুন তাঁদের সরে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিম ও তাঁর ছেলেকে আঘাত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহিম বলেন, তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় টিটিই তাঁদের ধাক্কা দেন। ছেলে প্রতিবাদ করলে টিটিই ধারালো অস্ত্র বের করে তাঁদের ওপর হামলা চালান।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত টিটিই পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় দুই যাত্রীকে দেখে ক্ষুব্ধ যাত্রীরা ট্রেন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় পুলিশের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ালে আহত আব্দুর রহিমের আরেক ছেলে রবিউল আউয়াল পলাশকে হেফাজতে নেওয়া হয়।
কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ বলেন, ট্রেনের কর্মী ও যাত্রীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কুষ্টিয়া কোর্ট স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খাতুন বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
