১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৯

শিরোনাম
মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭

ফের বাড়ল স্বর্ণের দাম

ফের বাড়ল স্বর্ণের দাম

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২৩:৫৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মূলত মার্কিন ডলারের দুর্বলতার কারণে স্বর্ণের দামে এই উত্থান হয়েছে।

তবে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি থেকে সৃষ্ট মুদ্রাস্ফীতি উদ্বেগ এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় স্বর্ণের দামের এই বৃদ্ধি সীমিত রয়েছে।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় ৯টা ৩০ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,৫০৫.৮৬ ডলারে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে ৪,৫৩৫.৮০ ডলারে পৌঁছেছে।

ডলারের মান কিছুটা কমে যাওয়ায় ডলারভিত্তিক পণ্য অন্যান্য মুদ্রাধারীদের জন্য তুলনামূলক সস্তা হয়ে ওঠে, যা স্বর্ণের চাহিদা বাড়াতে সহায়তা করে।

অস্ট্রেলিয়াভিত্তিক এবিসি রিফাইনারির ইনস্টিটিউশনাল মার্কেটস প্রধান নিকোলাস ফ্রাপেল বলেন, গত সপ্তাহে স্বর্ণের দামের গতিবিধি ইঙ্গিত দেয় যে, বাজারে অতিরিক্ত বিক্রির (ওভারসোল্ড) প্রতিক্রিয়া দেখা গেছে এবং সাম্প্রতিক পতনের পর একটি সম্ভাব্য ঘুরে দাঁড়ানোর আভাস মিলছে।

তবে এটি নিশ্চিত হতে চলতি সপ্তাহের বাজার আচরণ পর্যবেক্ষণ জরুরি। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির কারণে বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন