বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়ল
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০০:১৭
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতি এবং ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা ঘিরে বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে বাড়ছে।
শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৮০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। মূলত মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা এবং ট্রাম্পের ‘২৪ ঘণ্টার আল্টিমেটাম’ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, লেবাননে ইসরায়েলি হামলা এবং হরমুজ প্রণালি নিয়ে ইরানের অনড় অবস্থানের কারণে ইসলামাবাদ শান্তি আলোচনা সফল হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা স্টক মার্কেট বা ডলারের চেয়ে স্বর্ণে বিনিয়োগ করাকে নিরাপদ মনে করছেন। এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে বাংলাদেশের স্থানীয় বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজার অস্থির থাকায় দেশেও স্বর্ণের দাম ভরিতে ৬,৫০০ টাকার বেশি বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৪,৮১১ ডলারে লেনদেন হচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকেই স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো কার্যকর সমঝোতা না হলে স্বর্ণের দাম ৫,০০০ ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে।
আরও পড়ুন
- • উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া
- • ওয়াশিংটন-তেহরান সমঝোতার প্রভাবে নিম্নমুখী অপরিশোধিত তেলের বাজার
- • মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- • পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা
- • যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল ও পারমাণবিক আলোচনায় নতুন অধ্যায়
- • আরও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ২ হাজার ৫০৮ টাকা
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
