স্বর্ণের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৪
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববাজারে ডলারের শক্তিশালী অবস্থানের কারণে মূল্যবান এই ধাতুর দাম গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯১৮.৬৫ ডলারে নেমেছে। দিনের শুরুতে একপর্যায়ে এই দরপতন ২ শতাংশও ছাড়িয়ে গিয়েছিল। অন্যদিকে, আগামী এপ্রিল মাসে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯৩৭ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, সাধারণত ডলারের মান বাড়লে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়। কারণ ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার ধারীদের জন্য স্বর্ণ কেনা অনেকটা ব্যয়বহুল হয়ে ওঠে, যা চাহিদাকে কমিয়ে দেয়। এছাড়া মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’-এর সুদের হার সংক্রান্ত সম্ভাব্য কঠোর সিদ্ধান্তের ইঙ্গিতও বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রিতে উৎসাহিত করেছে।
বর্তমানে বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নতুন মুদ্রানীতির দিকে গভীর নজর রাখছেন বিনিয়োগকারীরা। এসব ইস্যুর ওপর ভিত্তি করেই স্বর্ণের বাজারের পরবর্তী গতিপথ নির্ধারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
- • বিশ্বকাপ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা?
- • আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাত দেশের ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ
- • উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া
- • ওয়াশিংটন-তেহরান সমঝোতার প্রভাবে নিম্নমুখী অপরিশোধিত তেলের বাজার
- • মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- • পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা
- • যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল ও পারমাণবিক আলোচনায় নতুন অধ্যায়
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
