‘বোরকা কিনতে’ বলা মানুষদের উদ্দেশে বাঁধনের বার্তা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন যখন সরগরম, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দেওয়া ওই পোস্টে তিনি দুটি ছবি কোলাজ আকারে প্রকাশ করেন। এক ছবিতে তাকে বোরকা পরিহিত অবস্থায় দেখা যায়, অন্য ছবিতে ছিলেন আধুনিক পোশাকে। ছবির পার্থক্য তুলে ধরতে পোস্টে একটি তাৎপর্যপূর্ণ বার্তাও যুক্ত করেন এই অভিনেত্রী।
বাঁধন লেখেন, “এই ছবিটা বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন।” তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি দৈনন্দিন জীবনে নিয়মিত বোরকা পরতেন। তার ভাষ্য অনুযায়ী, বোরকা তার কাছে শুধুই একটি পোশাক—কখনও পায়জামা ঢেকে রাখা, কখনও তেলের চটচটে মাথা আড়াল করা কিংবা জনসম্মুখে ভিড়ে মিশে যাওয়ার একটি সহজ উপায়।
তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি তার কাছে একেবারেই স্বাভাবিক এবং ব্যক্তিগত পছন্দের বিষয়।
পোস্টে নির্বাচনের ফল নিয়েও মন্তব্য করেন বাঁধন। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “যারা জিতেছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, এই অভিজ্ঞতাটিই একটি বিজয়।”
সম্মান ও ঐক্যের বার্তা দিয়ে পোস্টটি শেষ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “এটাই আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। আমি আমার দেশকে ভালোবাসি।”
আরও পড়ুন
- • ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩ বগি লাইনচ্যুত
- • ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ, পরিসংখ্যানে কে এগিয়ে?
- • বজ্রঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা
- • সাংবাদিকের উপর হামলাকারী ৪ সদস্যকে বহিষ্কার করল জামায়াত
- • রাশিয়া সীমান্তে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি যুবক মৃদুল
- • 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা
- • জবিতে আইটি যুগে আর্থিক সচেতনতা নিয়ে সেমিনার
- • বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
