হরমুজ অবরোধের মধ্যে ইরান থেকে এলপিজি কিনল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ২৩:১৫
হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মধ্যে কয়েক বছর পর প্রথমবারের মতো ইরান থেকে এলপিজি কিনেছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
যুক্তরাষ্ট্র সাময়িকভাবে তেহরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করায় এই ক্রয় সম্ভব হয়েছে।
এর আগে, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে ২০১৯ সালে ইরান থেকে জ্বালানি আমদানি বন্ধ করেছিল ভারত।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘অরোরা’ নামের একটি ট্যাংকারে করে ইরানি এলপিজি বহন করা হচ্ছে, যা শিগগিরই ভারতের পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এই চালানটি ভাগ করে নেবে তিনটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি—ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের ফলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটেছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারতের মতো আমদানিনির্ভর দেশগুলোর ওপর।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
- • খামেনির জানাজা ও দাফনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা
- • জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন
- • ওয়ান ব্যাংক অ্যাপ থেকে নগদে টাকা আনার সুবিধা চালু
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি
- • আর্জেন্টিনা ম্যাচ ঘিরে জাবিতে সংঘর্ষের অভিযোগ
- • জাহেদ উর রহমান ইস্যুতে গুরুত্ব দিল না ভারত
- • তেহরানে তিন দিনের ছুটি, খামেনির দাফন ৬ জুলাই
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
