ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিহত ২২, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২১:৪৫
সাগরপথে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় নৌকা ডুবে ২২ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার ফ্রান্স টুয়েন্টিফোর ডটকম এ তথ্য জানিয়েছে।
শুক্রবার গভীর রাতে কোস্টগার্ড জানায়, ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছে থেকে একজন নারী ও একজন নাবালকসহ ২৬ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানি এবং একজন চাদীয় নাগরিক।
বেঁচে যাওয়া যাত্রীরা জানান, নৌকায় থাকা মানব পাচারকারীদের একজনের নির্দেশে মৃতদের লাশ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়েছিল।
কোস্টগার্ড জানিয়েছে, বেঁচে যাওয়া দুজনকে ক্রিটের হেরাকলিয়নের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেঁচে যাওয়া যাত্রীদের বিবৃতির ভিত্তিতে কোস্টগার্ড জানায়, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার বন্দর শহর তোবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যা ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রত্যাশী বহু অভিবাসীর প্রবেশদ্বার।
কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, “যাত্রাপথে যাত্রীরা দিক হারিয়ে ফেলেন এবং খাদ্য ও পানি ছাড়া ছয় দিন সমুদ্রে ছিলেন।”
এতে বলা হয়েছে, নিহতদের মরদেহগুলো পাচারকারীদের একজনের নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল।
গ্রিক কর্তৃপক্ষ ১৯ ও ২২ বছর বয়সী দুই দক্ষিণ সুদানি যুবককে গ্রেপ্তার করেছে। তাদেরকে পাচারকারী বলে মনে করা হচ্ছে। তাদের বিরুদ্ধে এখন ‘অবৈধভাবে দেশে প্রবেশ’ এবং ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’-এর জন্য তদন্ত চলছে।
আরও পড়ুন
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
