শেখ হাসিনার ট্রাইব্যুনাল রায়: আন্তর্জাতিক মান লঙ্ঘনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ১৮:৫৪
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে দাবি করেছে লন্ডনভিত্তিক প্রখ্যাত আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি। গত ৩০ মার্চ ট্রাইব্যুনাল বরাবর ই-মেইলে পাঠানো এক চিঠিতে এই বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন এই খবর প্রচার করেছে।
বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনালের প্রসিকিউশন বা রেজিস্ট্রার কার্যালয় থেকে চিঠি পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।
আইনি চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড প্রদান করা ন্যায্য বিচার ও আন্তর্জাতিক আইনি মানদণ্ডের সঙ্গে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। এতে আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ, অভিযোগ সম্পর্কে অবহিতকরণ এবং পছন্দের আইনজীবী পাওয়ার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়। চিঠিতে আরও বলা হয়, ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন উভয় ক্ষেত্রেই রাজনৈতিক পক্ষপাতিত্ব বিদ্যমান ছিল, যা বিচারিক স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
লন্ডনের ওই ল’ ফার্মের দাবি, ২০২৪ সালের ঘটনাবলিকে আইসিটির এখতিয়ারে এনে বিচার করা মূল আইনের উদ্দেশ্যের বাইরে এবং আইনের ভূতাপেক্ষ প্রয়োগের শামিল। এ ধরনের অভিযোগ সাধারণ ফৌজদারি আদালতেই বিচার হওয়া উচিত ছিল। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে সতর্ক করা হয়েছে যে, প্রতিরক্ষা ও সাক্ষ্য-প্রমাণ যাচাইয়ের সুযোগহীন এই বিচার শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা ‘সামারি এক্সিকিউশন’ বা অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হতে পারে।
চিঠিতে শেখ হাসিনার রায় বাতিল, মৃত্যুদণ্ড কার্যকর না করা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার পরিচালনার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আইনজীবী ও ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয়। আইনি প্রতিনিধিরা আগামী ১৪ দিনের মধ্যে ট্রাইব্যুনালের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন এবং সন্তোষজনক জবাব না পেলে বিষয়টি আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
