২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫০

শিরোনাম
'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন

পেলের রেকর্ডে ভাগ বসাতে এক গোল দূরে নেইমার

পেলের রেকর্ডে ভাগ বসাতে এক গোল দূরে নেইমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২৩:২১

ব্রাজিলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন নেইমার। এবার কিংবদন্তি পেলের আরেকটি বিশ্বকাপ রেকর্ডে নাম লেখানোর সুযোগ পাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামতে পারেন নেইমার। এই ম্যাচে গোল করতে পারলে তিনি দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়বেন। এর আগে এই রেকর্ডটি এককভাবে ধরে রেখেছেন পেলে, যিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে গোল করেছিলেন।

নেইমার এরই মধ্যে ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে গোলের দেখা পেয়েছেন। তবে চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নেইমারকে শুরু থেকেই নামানোর সম্ভাবনা কম। তাকে বদলি হিসেবে খেলানো হতে পারে। কোচ কার্লো আনচেলত্তি নকআউট পর্বের কথা মাথায় রেখে তারকা ফরোয়ার্ডকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না।

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা এবং পরবর্তী পর্বের পথ সহজ করতে জয় প্রয়োজন সেলেসাওদের। এমন এক ম্যাচে মাঠে নামলে নেইমার যেমন দলের জন্য বড় ভূমিকা রাখতে পারেন, তেমনি ছুঁয়ে ফেলতে পারেন পেলের ঐতিহাসিক এক রেকর্ডও।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন