বিএনপিকে ফ্যাসিবাদী বলা জ্ঞানের অভাবের পরিচয়: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১২:০৯
বিএনপিকে ফ্যাসিবাদী বলে যারা মন্তব্য করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোটে বিএনপি সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছে। একবার নয়, পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে দলটি।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে দল।
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগও নেওয়া হবে, যাতে কৃষকের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি হয়।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
