২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১১

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

‘নির্দোষ হয়েও আমি অপরাধী’—আদালতে হাজিরা শেষে আইভীর মন্তব্য

‘নির্দোষ হয়েও আমি অপরাধী’—আদালতে হাজিরা শেষে আইভীর মন্তব্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৫:০৭

পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি বলেন, “নির্দোষ হয়েও আমি অপরাধী।”

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী আওলাদ হোসেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেবভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে টানা ৩৯১ দিন কারাবন্দি থাকার পর গত ৩ জুন তিনি জামিনে মুক্তি পান। মুক্তির ৫৫ দিন পর মঙ্গলবার আবারও আদালতে হাজিরা দিতে আসেন তিনি।

আদালত থেকে বেরিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, “আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী। যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।”

সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

এদিকে, সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আইভীর অনুসারী নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুন