২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১৩

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

‘ভুয়া ডাক্তার’ সেজে সাবেক প্রতিমন্ত্রী বাবার সঙ্গে সাক্ষাৎ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

‘ভুয়া ডাক্তার’ সেজে সাবেক প্রতিমন্ত্রী বাবার সঙ্গে সাক্ষাৎ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ২০:২২

আওয়ামী লীগের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পরিবার নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গত ২৬ এপ্রিল লন্ডন থেকে দেশে ফেরার পর ৩০ এপ্রিল শনিবার রাতে ছদ্মবেশে বাবার সঙ্গে দেখা করে পুনরায় দেশত্যাগ করেছেন এনাম-কন্যা শবনম ফারিয়া। 

ছাত্রহত্যা মামলার আসামি ডা. এনামুর রহমান গত ২৯ এপ্রিল থেকে জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঢাকা ইউনাইটেড হাসপাতালের ৫ তলায় চিকিৎসাধীন রয়েছেন। ২ মে, শনিবার দিনে ডা. এনামের মেয়ে শবনম ফারিয়া তার নিজস্ব গানম্যান নিয়ে ওই হাসপাতালে উপস্থিত হন। নিজেকে গোপন রাখতে তিনি গায়ে ডাক্তারের অ্যাপ্রন চড়িয়ে ‘নকল ডাক্তার’ সাজেন এবং নিজের গানম্যানকে কেবিনের বাইরে পাহারায় রেখে ভেতরে প্রবেশ করেন। এভাবে টানা ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সেখানে সশস্ত্র দেহরক্ষী সহকারে  অবস্থান করে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা চালাতে থাকেন। সূত্র জানায়, ভারত থেকে আসা বিশেষ নির্দেশনার ভিত্তিতেই তিনি এই গোপন সাক্ষাত করেন। তবে ফারিয়ার সাথে দ্বিমত পোষণ করেন ডাক্তার এনাম এরপর এই ঘটনার জানাজানি হওয়ায় রাতেই তিনি পুনরায় দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, শবনম ফারিয়াকে হাসপাতালের কড়া নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রোটোকল ভেদ করতে সরাসরি সহায়তা করেন ডা. রফিকুর সালেহীন। তিনি নিজের চেম্বার থেকে অ্যাপ্রন ও মাস্ক এনে দিয়ে ফারিয়াকে ‘ভুয়া ডাক্তার’ সাজতে সাহায্য করেন, যাতে গার্ডদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কেবিন সহকারী জানান, ঘটনার আগে ডা. রফিকুরের চেম্বারে ফারিয়াকে একাধিকবার মিটিং করতে দেখা গেছে। তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও হাসপাতাল কর্তৃপক্ষ বা ডা. রফিকুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে প্রশ্ন উঠেছে লন্ডন থেকে এসেই জুলাইয়ে ছাত্র হত্যা মামলার আসামি এনামের কন্যা এতোটা সহজে কাদের সহযোগিতায় গান ম্যান পেয়েছেন তিনি ।

জানা গেছে, দুদকের মামলার পর আইনি ও রাজনৈতিক সুরক্ষা পেতে এনামের বড় স্ত্রী রওশন আক্তার চৌধুরী বর্তমানে বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রীর স্ত্রীর এমন ‘ভোল বদল’ নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বর্তমানে রওশন এখনো আওয়ামী আমলের অর্জিত অবৈধ সম্পদ বিদেশে পাচার অব্যাহত রেখেছেন এবং এই মানি লন্ডারিং প্রক্রিয়ার প্রধান সহযোগী হিসেবে কাজ করছেন তার লন্ডন প্রবাসী কন্যা ফারিয়া। লন্ডনে তাদের একটি বিলাসবহুল বাড়িও রয়েছে বলে জানা গেছে। 

অভিযোগ রয়েছে, নিজেকে সুরক্ষিত রাখতে এনাম-পত্নী রওশন আক্তার চৌধুরী এখন বিএনপির ছায়াতলে আশ্রয়ে নিরাপদ রেখেছেন।

এরআগে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ৯ মার্চ ডা. এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়, যার প্রেক্ষিতে তাকে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়েছিলো। দুদকের মামলায় অভিযুক্ত এই বিপুল পরিমাণ টাকা রওশন আক্তার চৌধুরী তার কন্যা শবনম ফারিয়ার মাধ্যমেই লন্ডনে পাচার করেছিলেন।

আরও পড়ুন