০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:০৯

শিরোনাম
৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

সংবিধানকে দলীয়করণ করলে জনগণ রাজপথে নামবে: নাহিদ

সংবিধানকে দলীয়করণ করলে জনগণ রাজপথে নামবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২০:৪৫

আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজেদের দলীয়করণ করছে এভাবে চলতে থাকলে জনগণ রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো এ প্রবণতা অব্যাহত থাকলে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দেবে।’

শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জ ইতোমধ্যেই এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে।

এটি ভবিষ্যতের কোনো সম্ভাবনা নয়, বরং বর্তমান বাস্তবতা।’ সংগঠনকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য স্থানীয় নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ফলেই সংগঠন শক্তিশালী হয়েছে।’ এ সময় তিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ধন্যবাদ জানান।

নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে এ অঞ্চলকে একটি মাফিয়া নিয়ন্ত্রিত এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছিল, যেখানে রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত গডফাদাররা। গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই প্রভাব ভেঙে যায় এবং সংশ্লিষ্টরা দেশ ছাড়তে বাধ্য হয়।’

বর্তমান রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে সাধারণ মানুষের কল্যাণে পুনর্গঠন করা, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।’

আরও পড়ুন