২১ জুন ২০২৬, রবিবার, ২২:৪৮

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাড়ি-প্লট সুবিধা বর্জন: বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের সূচনা

গাড়ি-প্লট সুবিধা বর্জন: বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের সূচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২৫

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে ‘সুচিন্তিত ও সময়োপযোগী’ উল্লেখ করে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চা থেকে বেরিয়ে আসার পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা বলে অভিহিত করেছে।

বিবৃতিতে টিআইবি জানায়, দীর্ঘদিনের এই অন্যায্য সুবিধা পরিহার করার মাধ্যমে জনপ্রতিনিধিরা জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। তবে এর পূর্ণাঙ্গ সুফল পেতে সংসদ সদস্যসহ সরকারি দায়িত্বপ্রাপ্ত সকলের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা রূপরেখা ও নির্বাচনী ইশতেহারের আলোকে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল লক্ষ্য ছিল সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। সরকারি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও অর্থপাচারের মতো অনিয়ম রোধে কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।”

তিনি আরও বলেন, স্বচ্ছতা নিশ্চিতের অংশ হিসেবে দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে সকল জনপ্রতিনিধি ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদবিবরণী বাধ্যতামূলকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। এই চর্চা কেবল জনপ্রতিনিধিদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় বেতনভুক্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রেও প্রযোজ্য করার জোর দাবি জানায় টিআইবি।
 
আরও পড়ুন