২১ জুন ২০২৬, রবিবার, ২২:৩৭

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে পুলিশ সদস্যকে গাড়িচাপার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

জামালপুরে পুলিশ সদস্যকে গাড়িচাপার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ২০:২৯

জামালপুরে এক পুলিশ সদস্যকে গাড়িচাপা দেওয়ার অভিযোগে মো. বাবর আলী নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আহত পুলিশ সদস্যের মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত আইনজীবীকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে আদালতে দায়িত্ব পালন শেষে পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেট কার চালিয়ে যাওয়ার পথে পেছন দিক থেকে তাকে চাপা দেন আইনজীবী মো. বাবর আলী। এতে মাহবুবুর রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

অভিযুক্ত বাবর আলী জাতীয় পার্টির জামালপুর জেলা শাখার সভাপতি এবং তিনি জামালপুর-৫ (সদর) আসনে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ সদস্যকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় আহত পুলিশ সদস্যের মা বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন