২১ জুন ২০২৬, রবিবার, ২৩:০৯

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবেশমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

পরিবেশমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২৩:০৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

সাক্ষাৎকালে তারা পরিবেশের বিভিন্ন বিস্তৃত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

বুধবার (৮ এপ্রিল) সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশন ফেসবুক পোস্টে জানায়, তারা পরিবেশগত সুরক্ষা, সবুজ উন্নয়ন ও সংরক্ষণ কৌশলসমূহ, বনায়ন, জলবায়ু কার্যক্রম, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও কার্বন ট্রেডিংয়ের মতো বিভিন্ন বিস্তৃত ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

বিবৃতিতে বলা হয়, তারা সুন্দরবনের অভিন্ন বাস্তুতন্ত্র সংরক্ষণ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়েও মতবিনিময় করেন।

এ ছাড়া তারা বিশেষজ্ঞদের পারস্পরিক বিনিময় সফর এবং সর্বোত্তম অনুশীলনসমূহ ও প্রযুক্তির বিনিময়ের মাধ্যমে সম্পৃক্ততাকে আরো বৃদ্ধির সম্ভাবনা অন্বেষণের ক্ষেত্রে সম্মতি প্রকাশ করেন।

আরও পড়ুন