শিবিরের হামলার প্রতিবাদে বিজ্ঞপ্তি, ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০১:০৭
চট্টগ্রামের সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীসহ দলীয় নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার পর ক্যাম্পাসের টিএসসি থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে বলা হয়, গতকাল সোমবার রাতে চট্টগ্রাম সিটি কলেজ শাখার কয়েকজন নেতাকর্মী গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুরে বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ওপর ন্যক্কারজনক ও সহিংস হামলা চালায়। এ হামলায় ছাত্রদলের একাধিক নেতাকর্মীসহ অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
এতে আরও বলা হয়, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ও অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে উঠে জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে যখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জামায়াত-শিবিরের বিভ্রান্তিমূলক গুপ্ত রাজনীতির নানা কূটকৌশল সম্পর্কে শিক্ষার্থী ও নাগরিক সমাজ ক্রমেই সচেতন হয়ে উঠছে, ঠিক সেই সময় শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে ছাত্রশিবির এধরণের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশব্যাপী শিক্ষাঙ্গনে গুপ্ত অপরাজনীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহবান জানান এবং শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিবিজড়িত এই ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রশিবিরের সহিংসতার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • এমন ব্যাটিংয়ে হতাশ সিমন্স, ক্ষোভ প্রকাশ
- • জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
