২১ জুন ২০২৬, রবিবার, ২৩:৪৮

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিয়ের পিঁড়িতে জেনিফার উইংগেট?

বিয়ের পিঁড়িতে জেনিফার উইংগেট?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ১৯:৪৬

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে— শিগগিরই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

গত কয়েক দিন ধরে ইনস্টাগ্রামের একটি পোস্টকে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হয়েছে। ‘ওয়েডিং ড্যান্স’ নামের একটি অ্যাকাউন্ট, যারা বিয়ের অনুষ্ঠান আয়োজনের কাজ করে থাকে, তারা এক নবদম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, “আপনারাও কি নিজেদের বিয়েতে এমন আয়োজন চান? তাহলে মন্তব্য বিভাগে ‘ড্যান্স’ লিখুন।”

এই পোস্টেই মন্তব্য করেন জেনিফার উইংগেট।

অভিনেত্রী লেখেন, ‘ড্যান্স, প্লিজ।’ এরপরই অনুরাগীদের নজরে আসে বিষয়টি এবং শুরু হয় নানা আলোচনা।

অনেক ভক্তের প্রশ্ন, তবে কি বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন জেনিফার? যদিও কিছু সময় পর নিজের সেই মন্তব্য মুছে দেন অভিনেত্রী। এ নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসও দেখা গেছে।

এক ভক্ত মন্তব্য করেন, ‘অবশেষে নিজের জীবন গুছিয়ে নিচ্ছেন জেনিফার। আমি খুব খুশি। আমাদের এই অনুমান সত্যি হোক।’

এর আগে ২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার। তবে দুই বছরের মাথায় তাদের দাম্পত্যের ইতি ঘটে। পরে করণ সিং গ্রোভার বিয়ে করেন অভিনেত্রী বিপাশা বসুকে।

অন্যদিকে দীর্ঘদিন একাই ছিলেন জেনিফার। সম্প্রতি অভিনেতা করণ ওয়াহির সঙ্গে তাঁর নাম জড়ালেও সেই গুঞ্জন নাকচ করেছেন করণ নিজেই।

এক পোস্টে করণ ওয়াহি লেখেন, ‘সস্তার প্রচার করে আমাদের আরো জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।’

পরে জেনিফারের সঙ্গে একটি রিল পোস্ট করে তিনি আরো লেখেন, ‘কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।’

এর মাধ্যমে জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জন উড়িয়ে দেন তিনি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, জেনিফারের জীবনে কি সত্যিই নতুন কেউ এসেছেন, নাকি সবই কেবল ভক্তদের কল্পনা?

আরও পড়ুন