যে ৬ গুণ জান্নাতের পথে এগিয়ে নেয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১৮:০৭
পার্থিব জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলির কথা উল্লেখ করেছেন, যেগুলো একজন মুমিনকে মুত্তাকিদের কাতারে শামিল হতে সাহায্য করে। সুরা আলে ইমরানের ১৩৩ থেকে ১৩৬ নম্বর আয়াতে এসব বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়েছে।
ইসলামী চিন্তাবিদদের মতে, কোরআন-হাদিসে মুত্তাকিদের বহু গুণের উল্লেখ থাকলেও এই আয়াতগুলোতে বর্ণিত কয়েকটি বৈশিষ্ট্য জান্নাতের পথে চলার গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়।
১. সচ্ছলতা ও সংকট উভয় অবস্থায় দান করা
মুত্তাকিরা শুধু প্রাচুর্যের সময় নয়, অভাবের মধ্যেও সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেন। তাদের দানের লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের প্রশংসা নয়। ইসলামে গোপনে দান করাকে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আল্লাহর কাছে দানের পরিমাণের চেয়ে নিয়ত ও আন্তরিকতাই বেশি মূল্যবান।
২. রাগ সংবরণ করা
রাগ মানুষের বিবেচনাবোধকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হলো ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রকৃত শক্তিশালী ব্যক্তি তিনি নন, যিনি কুস্তিতে অন্যকে পরাজিত করেন; বরং তিনি, যিনি রাগের সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন।
৩. মানুষকে ক্ষমা করা
অন্যের ভুল ক্ষমা করার মানসিকতা একজন ঈমানদারের বড় গুণ। যারা আল্লাহর ক্ষমা প্রত্যাশা করেন, তারা মানুষের প্রতিও ক্ষমাশীল হওয়ার চেষ্টা করেন। ক্ষমাশীলতা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই শান্তি ও সৌহার্দ্য বয়ে আনে।
৪. মানুষের প্রতি এহসান বা কল্যাণ করা
মুত্তাকিরা মানুষের উপকারে এগিয়ে আসেন এবং অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকেন। তারা সমাজে কল্যাণ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট থাকেন। ইসলামে মানুষের উপকার করাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করা হয়েছে।
৫. গুনাহের পর দ্রুত তওবা করা
মানুষ ভুল করতেই পারে। তবে মুত্তাকিদের বিশেষত্ব হলো, কোনো গুনাহ হয়ে গেলে তারা দ্রুত আল্লাহর কাছে ফিরে আসেন, অনুতপ্ত হন এবং ক্ষমা প্রার্থনা করেন। তারা বিশ্বাস করেন, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই।
৬. একই গুনাহ বারবার না করা
সত্যিকারের তওবার অন্যতম লক্ষণ হলো, একই ভুলে বারবার ফিরে না যাওয়া। মুত্তাকি ব্যক্তি নিজের ভুল থেকে শিক্ষা নেন এবং ভবিষ্যতে সেই গুনাহ থেকে বিরত থাকার আন্তরিক চেষ্টা করেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যারা এসব গুণ অর্জনের চেষ্টা করবে এবং তওবার মাধ্যমে নিজেদের সংশোধন করবে, তাদের জন্য রয়েছে তাঁর ক্ষমা এবং এমন জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। সেখানে তারা চিরস্থায়ী শান্তি ও সুখে বসবাস করবে।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
