মক্কায় প্রদর্শিত হচ্ছে হাজার বছরের প্রাচীন কোরআন শরীফ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২২:০৮
পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে প্রদর্শনের জন্য উন্মোচন করা হয়েছে এক হাজার বছরেরও বেশি পুরোনো কোরআনে কারিমের বিরল একটি পাণ্ডুলিপি। ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ক্যালিগ্রাফার আলী বিন হিলাল, যিনি ‘ইবনে আল-বাওয়াব’ নামে পরিচিত, তার হাতে লেখা এই পাণ্ডুলিপিটি বর্তমানে ‘ইকরা’ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ।
বিশ্বজুড়ে ঐতিহাসিক এই পাণ্ডুলিপির মাত্র দুটি কপি টিকে আছে বলে ধারণা করা হয়। ফলে মক্কার মসজিদে হারামে এর প্রদর্শনী ইসলামি ইতিহাস, সংস্কৃতি ও ক্যালিগ্রাফিপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির উদ্যোগে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআনের ইতিহাস এবং শতাব্দীর পর শতাব্দী ধরে অসাধারণ ক্যালিগ্রাফি ও কারুকার্যের মাধ্যমে এর পাঠ সংরক্ষণের ঐতিহ্য তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য।
মসজিদে হারামের ভেতরে বিশেষভাবে সুরক্ষিত কাচের বাক্সে রাখা হয়েছে প্রাচীন এই পাণ্ডুলিপি। এতে ইবনে আল-বাওয়াবের সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফির পাশাপাশি রয়েছে জ্যামিতিক অলঙ্করণ, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
পাণ্ডুলিপিটির সঙ্গে রাখা হয়েছে বৈজ্ঞানিক ক্যাটালগ ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ। এর মাধ্যমে দর্শনার্থীরা ইবনে আল-বাওয়াবের ক্যালিগ্রাফি শৈলী, অলংকারিক বৈশিষ্ট্য এবং প্রাচীন যুগের শিল্পকৌশল সম্পর্কে জানতে পারছেন। পাশাপাশি আরবি লিপি ও ইসলামি অলঙ্করণ শিল্পের বিবর্তনও বোঝার সুযোগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঐতিহাসিক ও শৈল্পিক দিক থেকে পাণ্ডুলিপিটির মূল্য অত্যন্ত বেশি। বিশ্বের মাত্র দুটি টিকে থাকা কপির একটি হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে।
মক্কায় আগত উমরাযাত্রী ও দর্শনার্থীদের জন্য ‘ইকরা’ প্রদর্শনী তাই শুধু একটি প্রাচীন পাণ্ডুলিপি দেখার সুযোগ নয়; বরং পবিত্র কোরআনের প্রতি ইসলামি সভ্যতার দীর্ঘদিনের শ্রদ্ধা, ভালোবাসা ও শিল্পচর্চার এক জীবন্ত নিদর্শন দেখারও বিরল সুযোগ।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
